,

‘রৌদ্রছায়া’ দিয়ে নিরব-আইরিনের বছর শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : একটি মাত্র ছবিতে জুটি বেঁধেছেন নিরব ও আইরিন। বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ছবিটির শ্যুটিং শুরু হয় গত বছর এপ্রিলে। তবে তখন ছবিটির শ্যুটিং শেষ হয়নি। নতুন বছরের শুরুতে শেষ হচ্ছে ‘রৌদ্রছায়া’র বাকি শ্যুটিং।

বুধবার (৩ জানুয়ারি) নিরব বলেন, মঙ্গলবার দুপুরে সিলেট পৌঁছলাম। একদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং শুরু হয়েছে। এটা ‘রৌদ্রছায়া’র লাস্ট লটের শ্যুটিং। নতুন বছরের শুরুতে এটাই প্রথম শ্যুটিং। ছবিটি শেষ হচ্ছে তাই ভালো লাগছে।

এই ছবিতে নতুন কি থাকছে জানতে চাইলে নিরব বলেন, ছবিটির গল্প নতুন, প্রেক্ষাপটও অনেকটা নতুন। আর আমার চরিত্রেও থাকছে ভিন্নতা।

একই সঙ্গে ঢাকা থেকে সিলেট গিয়েছেন আইরিন। ছবিটির শ্যুটিং শেষ হচ্ছে সেজন্য তিনি বেশ এক্সাইটেড। আইরিন বলেন, এই ছবির গল্পটা আমার অনেক পছন্দ। তাছাড়া পুরো ছবি শ্যুটিং হচ্ছে সিলেটের অসাধারণ লোকেশনে। শ্যুটিং করতে গিয়েই আমি নিজেই মুগ্ধ হচ্ছি। দর্শকরাতো হবেনই।

মুক্তিযুদ্ধের সময়, পরবর্তী কয়েক বছর ও বর্তমান সময়কে নিয়ে ‘রৌদ্রছায়া’ ছবির গল্প। ছবিটির গুরুত্ব দু’টি চরিত্রে অভিনয় করছেন আবুল কালাম আজাদ ও সুষমা সরকার। চলতি বছর ছবিটির শ্যুটিং শেষ হবার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর