,

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ফেরত পেয়েছে নিউজিল্যান্ড। এতদিন শীর্ষে থাকা পাকিস্তানকে দুইয়ে নামিয়ে দিয়েছে কিউইরা।

ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে হারিয়ে সিরিজ জয়ের পর এখন ১২৬ রেটিং পয়েন্ট নিউজিল্যান্ডের। ১২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে পাকিস্তান। তৃতীয় স্থানে আছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বি দল ভারত।

পাকিস্তান গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল। তাদের শীর্ষে উঠিয়ে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বি ভারতই। বিরাট কোহলির দল নিউজিল্যান্ডকে হারানোয় এক নাম্বার জায়গাটি নিশ্চিত হয়ে যায় সরফরাজ আহমেদের দলের।

শীর্ষস্থান হারালেও অবশ্য খুব দ্রুত সেটা ফেরত পাওয়ার সুযোগ থাকছে পাকিস্তানের। চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে তাদের। এক আর দুই নাম্বার দলের লড়াইয়ে যারা জিতবে, স্বভাবতই শীর্ষস্থানটা তাদের দখলে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর