,

আনুশকাকে নিয়ে ছাড়ের দোকানে দেউলিয়া কোহলি!

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে এবং পরবর্তী রিসেপশন আয়োজন ঘিরে বিরাট হ্যাপা পোহাতে হয়েছে ভারতের সেলিব্রেটি দম্পতিকে। বিরাট কোহলি এবং আনুশকা শর্মার রাজকীয় বিয়ের আয়োজন নিয়ে লেখালেখিও কম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সবাই মেতে ছিল তাদের নিয়েই।

এবার বিরাট এবং আনুশকার নতুন এক বিষয় নিয়ে মেতেছে সামাজিক মাধ্যম।

সম্প্রতি বিরাট-আনুশকার একটি ছবি ভাইরাল হবার পর তাদের নিয়ে নতুন আলোচনার ডালপালা ছড়ায়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকায় একটি শপিং মলে আনুশকাকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছেন বিরাট। যেখানে আবার ৫০ শতাংশ শীতকালীন ছাড় দেয়া হচ্ছে। বিরাট ও আনুশকার এই ছবি তাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে পোস্ট করার পর বলাবলি চলছে আসলে বিয়েতে খরচ করে দেউলিয়া হয়ে পড়েছে সেলিব্রেটি দম্পতি। তাই ফিফটি পার্সেন্ট ছাড়ের দোকানে ঘুরছেন কোহলি-আনুশকা।

ছবির নীচে একজন মজাদার মন্তব্য করেছেন, ‘৫০ শতাংশ ছাড় প্রত্যেককেই আকর্ষণ করে।’

অপর এক জনের সরস মন্তব্য, ‘বিরাট আনুশকাকে বলেছেন— জোড়া রিসেপশনে এত খরচের পর ছাড়েই জিনিসপত্র কিনতে হবে ডার্লিং।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর