,

অবশেষে গেজেট গ্রহণ করেছেন আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ-সংক্রান্ত মাসদার হোসেন মামলা চলমান থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আজ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গেজেট গ্রহণ করে এ আদেশ দেন।

এ সময় আদালত বলেন, ‘পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, আমরা নাকি সব ক্ষমতা নির্বাহী বিভাগকে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা আপিল বিভাগের এই পাঁচ বিচারপতি এত বোকা নই যে আমরা সব ক্ষমতা দিয়ে দেবো। আমরা সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই রেখেছি।’

আদালতে জারি করা গেজেটটি পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১১ ডিসেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করে সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর