,

১০ জানুয়ারি আসছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ১৩

news-image

স্পোর্টস ডেস্ক : সময় বয়ে যাচ্ছে দ্রুত। নতুন বছর শুরু হয়েও কেটে গেল তিনদিন। আগামী ১৫ জানুয়ারি থেকে শেরে বাংলায় ত্রিদেশীয় ক্রিকেট। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জানা গেছে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। আর প্রথম খেলা ১৭ জানুয়ারি, তাই শ্রীলঙ্কা আসবে ১৩ তারিখ।

এদিকে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে আগামীকাল (বুধবার) ৪ জানুয়ারি থেকে শুরু হবে টাইগারদের স্কিল ট্রেনিং। এর আগে ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রস্তুতি। ৩২ জনের প্রাথমিক দল এখনো নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বিসিবি একাডেমী মাঠে। এই ৩২ জন থেকে পর্যায়ক্রমে তিন জাতি ওয়ানডে স্কোয়াড, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি দল সাজানো হবে।

ক্যাম্পে পর্যাপ্ত ক্রিকেটার, আর খেলা দেশের মাটিতে, তাই দল চূড়ান্তর তাড়া ছিল না নির্বাচকদের। কিন্তু একটি বিশেষ কারণে তিন জাতি ক্রিকেট শুরুর এক সপ্তাহ আগেই ওয়ানডে দল চূড়ান্ত করে ফেলতে হচ্ছে। জানা গেছে আগামী ৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।

বুধবার সকালে দল নির্বাচন নিয়ে জাগো নিউজের সঙ্গে একান্তে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবাদেন নান্নু। অনেক কথার ভিড়ে নান্নু জানিয়ে দিয়েছেন, আশা করি ৭ জানুয়ারি ত্রিদেশীয় ক্রিকেটের দল চূড়ান্ত করে ফেলবো।

আসর শুরুর ৮ দিন আগে দল সাজানো কেন? এমন প্রশ্নের জবাবে নান্নু আরও বলেন, আরও কারণ আছে। ৯ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তার আগে ১৪ জন বেছে নিতে পারলে বাকিরা বিসিএল খেলতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর