,

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সদস্য মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে স্লুইচ গেইট এলাকায় ৫/৬ জন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মাহমুদ আবদুল হান্নান জানান, গুলিবিদ্ধ মিঠুনকে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কে বা করা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে ওসি কিছু বলতে পারেননি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর