,

হৃতিকের স্ত্রী হচ্ছেন ম্রুনাল ঠাকুর

news-image
বিনোদন ডেস্ক : আবারো আলোচনায় সুপারস্টার হৃতিক রোশন। তাকে নিয়ে নতুন খবর হলো, হৃতিকের স্ত্রী হতে চলেছেন ম্রুনাল ঠাকুর! ম্রুনাল কে মনে করতে পারছেন? জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’র অভিনেত্রী ম্রুনাল। যাকে সবাই ‘বুলবুল’ নামেই বেশি চেনে।
এই ‘বুলবুল’ ম্রুনালই নাকি হতে পারেন হৃতিক রোশনের স্ত্রী। না, অবাক হওয়ার কিছু নেই। স্ত্রী সুজান খানের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও, বাস্তবে হৃতিকের ফের বিয়ের কোনও খবর পাওয়া যায়নি। তিনি নিজেও এমন কোনও কথা কোথাও বলেননি।
তাহলে ঘটনাটা কী? আসলে, ম্রুনাল ঠাকুর হৃতিকের সিনে লাইফের সহধর্মিণীর চরিত্রে অভিনয় করতে পারেন বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর মিলেছে।
বিকাশ বহেল পরিচালিত আগামী ছবি ‘সুপার ৩০’-তে একসঙ্গে অভিনয় করতে পারেন হৃত্বিক ও ম্রুনাল। ‘সুপার ৩০’-তে এক জন গণিতজ্ঞের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। হৃত্বিকের স্ত্রীর ভূমিকায় ম্রুনালের অভিনয় করার কথা শোনা গেলেও, পরিচালক সরাসরি এ ব্যাপারে কিছু নিশ্চিত করেননি।
‘সুপার ৩০’-র জন্য প্রথমে ক্যাটরিনা কাইফকে পছন্দ ছিল পরিচালকের। যদিও পরে সেটি জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন বিকাশ। জানা গিয়েছে, হৃতিকের স্ত্রীর চরিত্রটির ছবিতে খুব বেশি সময় অভিনয় করার সুযোগ নেই। তাই কোনও নতুন অভিনেত্রীকেই ছবিতে সুযোগ দেওয়া হতে পারে। খবর এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর