,

কিশোরী ফিলিস্তিনি কর্মী তামিমির আটকের মেয়াদ আরো বাড়ল

news-image
দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিতি পাওয়া কিশোরী আহেদ তামিমিকে আটকের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়িয়েছে ইসরাইলের একটি আদালত। ইসরাইলি সেনাকে চপেটাঘাত করার অভিযোগে ১৬ বছরের ওই কিশোরী কর্মীকে গ্রেফতার করা হয়।
আহেদ তামিমি ও তার মা নারিমা
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে খবরে বলা হয়, আহেদ তামিমি ও তার মা নারিমানকে আরো আট দিন আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। বিবৃতিতে বলা হয়, তার বিরুদ্ধে আদালতে সব মিলিয়ে ১২টি অভিযোগ আনার অনুমতি চাওয়া হয়েছে। এ সব অভিযোগের মধ্যে রয়েছে, ইসরাইলি সেনাদের হুমকি, আক্রমণ, দায়িত্ব পালনে বাধা, প্ররোচনা ও সম্পত্তি নষ্ট করা। তামিমির মায়ের বিরুদ্ধেও এ সব অভিযোগের পাশাপাশি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে অন্যদের এ সব কাজে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।
গত ১৯ ডিসেম্বর ভোররাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আহেদ তামিমিকে। এর কিছুক্ষণ পরই তার মাকেও গ্রেফতার করা হয়। ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তামিমির সাহসীর ভূমিকার ভিডিওটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। তার মুক্তির জন্য দেশে দেশে আওয়াজ উঠেছে। তিনি হয়ে ওঠেছেন ফিলিস্তিনের মুক্তি আন্দোলন ও তৃতীয় ইন্তিফাদার প্রতীকী ব্যক্তিত্ব। এমনকি ইসরাইলি সংবাদপত্র হারেতজে প্রকাশিত এক লেখায় তার সম্পর্কে বলেছে, ‘পশ্চিম তীরের এক গ্রামে জোয়ান অব আর্ক’।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে আন্দোলন শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ছয়শ মানুষকে। রয়টার্স ও আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর