,

ভারত থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব নাকচ

news-image

নিউজ ডেস্ক : ভারত থেকে গরুর মাংস আমদানির জন্য বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর প্রস্তাব নাকচ করে দিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বলেন, এই আমদানির কোনো প্রয়োজন নেই এবং এতে দেশের পশু খামারিরা সংকটে পড়বেন।

তিনি জানান, তারা তাদের আপত্তির কথা লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছেন।
এর আগে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সমিতি এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বাজারে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে ভারত থেকে গরুর মাংস আমদানি একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে। ‘ এ ব্যাপারে সরকারও যথেষ্ট উৎসাহী বলে জানান তিনি।

কিন্তু তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করল, তারা এ ধরনের মাংস আমদানির বিপক্ষে। মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বলেন, গত দু-তিন বছরে বাংলাদেশ মাংস উৎপাদনে অসামান্য উন্নতি করেছে। তিনি বলেন, বর্তমানে বছরে বাংলাদেশের মাংসের চাহিদা ৭০ লাখ টন যার পুরোটাই এখন দেশে উৎপাদিত হচ্ছে। ফলে মাংস আমদানি করলে করলে এই খাত সংকটে পড়বে।

মাকসুদুল হাসান আরো জানান, আমদানির বদলে তারা এখন বরঞ্চ মাংস রপ্তানির সুযোগ খুঁজছেন। মান নিয়ন্ত্রণ নিয়ে এখনো আমাদের কিছু সমস্যা রয়েছে, সেদিকে নজর দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর