,

পাহাড় থেকে সৈকতে বাস পড়ে নিহত ৪৬

news-image

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচে সৈকতে পড়ে ৪৬ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। জীবিতদের উদ্ধারে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। খবর সিএনএন।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মৃতদেহগুলো বাসের ভেতরে এবং পাথুরে সৈকতে পাওয়া গেছে। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। পেরুর রাজধানী লিমার উত্তরে স্থানীয় সময় মঙ্গলবার ‘কুরভা দেল দিয়াবলো’ (শয়তানের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

একটি ট্র্যাক্টর বাসটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে বাসটি সৈকতে পড়ে পায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাস ও ট্র্যাক্টর উচ্চগতিতে রাস্তায় চলছিল।

এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে এক বিবৃতিতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর