,

মাঠের বাইরেও খেলোয়ারদের দায়িত্বশীল হতে বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়রা হল দেশের রোল মডেল। তাদের সবাই অনুসরণ করে। বিশেষ করে এখন যারা কিশোর তারা স্বপ্ন দেখে সাকিব-তামিম হওয়ার। যাদের তারা রোল মডেল হিসেবে মানে তাদেরকে মাঠেই নয় মাঠের বাইরেও দায়িত্বশীল হতে হবে। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান রুম্মন এবং তামিম ইকবালের শাস্তি প্রসঙ্গে এভাবেই বলেন মাশরাফি বিন মুর্তাজা।

জাতীয় লিগে ‘ম্যাও’ বলার অপরাধে এক কিশোরকে চরথাপ্পর মারেন সাব্বির। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২০ লাখ টাকা জরিমানা সঙ্গে ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। শুধু তাই নয় বিসিবির চুক্তি থেকেও সাব্বিরকে বাদ দেয়া হয়। অন্যদিকে বিপিএলে উইকেট নিয়ে মন্তব্য করায় তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানাকরেছে বিসিবি।

সাব্বির-তামিমের শাস্তি নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি বলেন, ‘আমরা সবাই বিসিবির অধীনে। এটা মেনে নেয়াটাও দায়িত্ব। একই সঙ্গে আমাদের সবাই ফলো করে। তরুণরা যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯; তারাও আমাদের ফলো করে। সুতরাং মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব।’

শাস্তি যা হয়েছে সেটা ওদের মেনে নেয়া উচিৎ জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের এইঅধিনায়ক বলেন, ‘যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেনআমরা কোনমিসটেক না করি। সাব্বিরের সঙ্গেহয়েছে। এটা যেন অন্য কারো সঙ্গে না হয়। এমন কি আমার সঙ্গেও।’

ক্রিকেটার হিসেবেমাঠে পারফর্ম করার পাশাপাশি বাইরেও আমাদের সিরিয়াস থাকতে হবে।এমনটি জানিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের কাজ হলো ভালো পারফর্ম করা। আর সবাই যেহেতু আমাদের ফলো করে, সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি। এটাও আমাদের ঠিক রাখা উচিত।’

এ জাতীয় আরও খবর

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান