,

এমন ছবি তুলতে পারব কখনও কল্পনা করিনি : রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সাল ক্রিস্তিয়ানো রোনালদোকে দিয়েছে দুই হাত ভরে। তার ১৫ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি অর্জনের বছর ছিল এটা। এমন কল্পনাতীত প্রাপ্তিগুলোকে ফ্রেমবন্দি করে রাখলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

সোমবার একটি ছবি নিজের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে পোস্ট করেছেন রোনালদো। বারান্দার রেলিংয়ে বসে আছেন তিনি। আর তার সামনে পাঁচটি ব্যালন ডি’অর ট্রফি, চারটি গোল্ডেন শ্যু, তিনটি ইউরোপিয়ান বর্ষসেরার পুরস্কার, দ্য বেস্ট অ্যাওয়ার্ড দুটি এবং ফিফা বর্ষসেরা ও চ্যাম্পিয়নস লিগ সেরার পুরস্কার।

এমন ছবি তোলার কথা কোনোদিন কল্পনা করেননি বলে ইনস্টাগ্রামে জানালেন রোনালদো, ‘আমি যখন মাদেইরার রাস্তায় রাস্তায় খেলতাম এবং ফুটবলের শীর্ষে পৌঁছানোর স্বপ্ন দেখতাম, তখনও কল্পনা করিনি কোনোদিন এরকম ছবি তুলতে পারবো।’

পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানালেন ইউরো জয়ী পর্তুগিজ অধিনায়ক, ‘আমি এই মুহূর্তটা আমার পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের উৎসর্গ করছি। যাদের কাছ থেকে আমি শিখেছি এবং যাদের সঙ্গে ক্লাব ও জাতীয় দলে কাজ করেছি।’

ভক্তদের সঙ্গে এই অর্জনটা ভাগাভাগি করলেন রোনালদো, ‘আমার ভক্তদের আমি বিশেষ ধন্যবাদ জানাই। এই ট্রফিগুলোর ভাগীদার কিন্তু আপনারাও।’ রোনালদো তার এই ব্যক্তিগত ট্রফি ও পুরস্কার নিজের শহর মাদেইরার ব্যক্তিগত জাদুঘরে রেখেছেন। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর