রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিয়ানার এক শহরে ১ ঘণ্টায় ৬ খুন: সাইকো কিলার আতঙ্ক

news-image

ভারতে হরিয়ানা রাজ্যের পালওয়ালে লোহার রড দিয়ে দুই  ঘণ্টা নির্মমভাবে পিটিয়ে ৬ জনকে খুন করেছে এক অবসরপ্রাপ্ত সেনা। হাসপাতালে এক মহিলাকে খুন করার পর আগ্রা রোডে আরও পাঁচজনকে খুন করেছে সে। তবে কী কারণে এই ঘটনা সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার ভোররাতে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

হত্যাকাণ্ডের পর পালওয়াল শহরে উচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, আটক খুনির নাম নরেশ ধনকাদ (৪৫) এবং সে ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট। এখন সে হরিয়ানা কৃষি বিভাগে চাকরি করে। এ ঘটনার পর থেকে পালওয়াল সিভিল হাসপাতাল কার্যত শুনশান।

অন্তঃস্বত্তা ননদকে ভর্তি করিয়ে অপেক্ষা করছিলেন বছর পঁয়ত্রিশের অঞ্জুম। হঠাৎই তাঁর ওপর লোহার রড নিয়ে হামলা চালায় বছর নরেশ ধনকাদ। খুনের পর অঞ্জুমের দেহ হাসপাতালের ওয়াশরুমে লুকিয়ে রাখে। হাসপাতালেই রড নিয়ে মিনিট পাঁচেক ঘুরে বেড়ায় সে।

কিন্তু রাতের হাসপাতালে থাকা হাতে গোনা কয়েকজন কেউই সাহস করে খুনিকে ধরতে এগিয়ে আসেনি। রাস্তায় বেরিয়ে পড়ে সে। পুলিশকে খবর দেওয়ার পর খুনির অবস্থান বুঝতেই কিছুটা সময় কেটে যায়। সবকটি খুনই হয় আগ্রা রোড থেকে মিনার বাজারের মধ্যে। সিসিটিভি ফুটেজ দেখে শেষপর্যন্ত সকাল সাড়ে ছ’টা নাগাদ খুনিকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “পুলিশ সবগুলো মৃতদেহই দুই কি তিন কিলোমিটারের ব্যবধানে খুঁজে পেয়েছে। মনে হচ্ছে, এক ঘণ্টার মধ্যেই খুনগুলো করেছে সে। সতকর্তা হিসেবে লোকজনকে বাসায়ই অবস্থান করতে বলেছি আমরা।”

পালওয়ালের আদর্শ নগর এলাকায় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের যে দলটি তাকে গ্রেপ্তার করে তাদের ওপরও হামলা করেছিল সে।

গ্রেপ্তারের পর তাকে প্রথমে শহরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাকে একই রাজ্যের বড় শহর ফরিদাবাদের হাসপাতালে পাঠানো হয়।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ