,

বিয়ে নিয়ে বরুণের বক্তব্য

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ভক্তদের একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি গুঞ্জন ওঠে, চলতি বছরের মাঝামাঝি সময়ে কথিত প্রেমিকা নাতাশা দালানকে বিয়ে করছেন এ অভিনেতা। কিন্তু এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বরুণ।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বরুণ ধাওয়ান বলেন, ‘সত্যি বলতে, এটি করতে পারলে খুশি হতাম। কিন্তু জানি না এতে আমার মা-বাবার প্রতিক্রিয়া কী হবে। পাঞ্জাবি সম্প্রদায়ের হওয়ায় তারা এটি প্রথা অনুযায়ী আয়োজন করতে চান। প্রত্যেক ব্যক্তিই একটি নির্দিষ্ট সময়ে বিয়ে করতে চান। কিন্তু এই মুহূর্তে এটি আমার এজেন্ডাতে নেই।’

সম্প্রতি বরুণ ধাওয়ানের এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়, ‘২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিয়ে করবেন বরুণ ও নাতাশা। এ জন্য তারা প্রস্তুতি নেয়াও শুরু করেছেন। বরুণ তার বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। কিন্তু বিয়ের প্রস্তুতিস্বরূপ আলাদা বাড়ি নিয়েছেন।’ কিন্তু বরুণের বক্তব্য, ‘নতুন বাড়িতে উঠেছি কারণ আমি বিয়ের আগে কয়েক বছর জীবনের এই ধাপটি উপভোগ করতে চাই।’

গত বছর বরুণ ধাওয়ান অভিনীত বদ্রিনাথ কি দুলহানিয়া ও জুড়ওয়া টু মুক্তি পায়। সিনেমা দুটি ব্যবসায়ীকভাবে বেশ সফল হয়। বর্তমানে সুজিত সরকার পরিচালিত অক্টোবর সিনেমার শুটিং করছেন এ অভিনেতা। এছাড়া যশ রাজ ফিল্মসের সুই ধাগা সিনেমাতেও দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে অভিনয় করবেন আনুশকা শর্মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর