,

ঢাকায় আসছেন প্রণব, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

news-image

নিউজ ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ১৪ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের সাবেক বর্ষীয়ান এই রাজনীতিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘প্রণব মুখার্জি ১৪ তারিখে চারদিনের সফরে ঢাকায় আসার কথা। এই সফরে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখার জন্য কক্সবাজারে যাবেন। এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির’ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।’

প্রণব মুখার্জি ২০১৫ ও ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ ছিল তার প্রথম বিদেশ সফর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বাঙালি রাজনীতিক। স্বাধীনতার পরও তার ভূমিকা উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে দেওয়া হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা।

বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন প্রণব।

ভারতের ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব কংগ্রেস দলের প্রভাবশালী নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৬৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন প্রণব মুখোপাধ্যায়। তার আগে কাজ করেছেন শিক্ষক এবং সাংবাদিক হিসাবে। কংগ্রেসে যোগ দেওয়ার পরে মন্ত্রী হন ১৯৭৩ সালে।

ভারতের রাজনীতিক প্রণব মুখার্জি বাংলাদেশের জামাতাও। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শ্বশুর বাড়ি ঘুরে গেছেন প্রণব। শুভ্রা অবশ্য আর বেঁচে নেই। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে মারা যান তিনি।

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ভারত যাবেন। আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি তিনি দেশটির রাজধানী নয়াদিল্লী থাকবেন। সেখানে ‘রাইজনা ডায়ালগ’ নামে একটি সংলাপে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর