,

বিদায়ী ২০১৭ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৮ শতাংশ : ক্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য বিদায়ী ২০১৭ সালে জীবনযাত্রার ব্যয় ৮ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৭ সালে জীবনযাত্রার ব্যয়ের ওপর বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ক্যাব সভাপতি গোলাম রহমান।

তিনি জানান, রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবা সার্ভিসের মধ্য থেকে ১৪০টি খাদ্যপণ্য, ২২টি নিত্য ব্যবহার্য সামগ্রী ও ১৪টি সেবা সার্ভিসের তথ্য পর্যালোচনা করে জীবনযাত্রার ব্যয়ের ওপর ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন থেকে গোলাম রহমান জানান, গত বছর পণ্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ, যা আগের বছর ছিল ৫ দশমিক ৮১ শতাংশ।

আগের ২০১৬ সালে জীবনযাত্রার ব্যয় ৬ দশমিক ৪৭ বাড়লেও এবার সব মিলিয়ে ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ।

তবে জীবনযাত্রার ব্যয়ের এই হিসাবে শিক্ষা, চিকিৎসা এবং প্রকৃত যাতায়াত ব্যয় পর্যালোচনায় রাখা হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সব ধরনের চালের গড়মূল্য বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ, তুলনামূলকভাবে মোটা চালের দাম বেশি বেড়েছে।

এছাড়া গত বছর সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম ৪০ দশমিক ৯৯ শতাংশ ও আমদানি পেঁয়াজের দাম ৫৭ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, “ব্যয় বৃদ্ধির অভিঘাতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। ব্যয় কমানোর কোনো তৎপরতা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। উন্নয়ন হচ্ছে তাতে সন্দেহ নেই, কিন্তু এর সুফল নিম্ন আয়ের মানুষ পাচ্ছে না।

“আয় বেড়েছে গুটি কয়েক মানুষের, ব্যয় বেড়েছে প্রায় সবারই।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর