শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় আগামীকাল থেকে তিনদিন ব্যাপী বিশ্বইজতেমা শুরু,সকল প্রস্তুতি সম্পন্ন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :  বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমার ইজতেমার ময়দান। তিতাস নদীর তীরে প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে বিশারাকার প্যান্ডেল। প্রতি ২ বছর অন্তর অন্তর টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ ব্রাহ্মণবাড়িয়া অনুষ্ঠিত হয়। আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে এ ইজতেমা।
তিনদিন ব্যাপী এ ইজতেমায় দেশী বিদেশী অতিথি সহ প্রায় ১২/১৫ লক্ষ মানুষের সমাগম হবে বলে তাবলীগ জামায়াতের মুরুব্বীরা জানিয়েছে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানিয়েছেন, ইজতেমায় আগত মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে বিভিন্ন সড়কের সংস্কারসহ ছাড়াও প্রয়োজনীয় পর্যাপ্ত পানি , বিদ্যুৎ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে কয়েক শতাধিক টয়লেট ও ওজুর স্থান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, ইজতেমা স্থলে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।

আগত মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধীদের তৎপড়তা রোধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্থানীয়রা মুসল্লীরা জানান, গত বছর ১০/১২ লক্ষ লোকের সমাগম হয়েছিল। এবার লোক সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করছি। নির্ধারিত জায়গা ছাড়াও আশপাশের এলাকায় লোকজন অবস্থান নেয়। ইজতেমার মূল লক্ষ্য হল মানুষকে দ্বীনের পথে নিয়ে এসে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও ইমানের ভিত্তি মজবুত করা।

ইজতেমার প্রস্তুতি মোটামোটি কাজ সমাপ্ত। ইজতেমায় আগত একজন জানালেন, জেলা পর্যায়ে ইজতেমা হওয়াতে এখানকার লোকজনের অনেক সুবিধা হয়েছে। আগে আমাদের ইজতেমায় যেতে টঙ্গী ইজতেমায় যেতে যাতায়াতের কষ্টসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত। জেলা পর্যায়ে হওয়াতে এখন এলাকাবাসীর অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন জেলার লোকজনও ইজতেমাস্থলে ইতিমধ্যে সমবেত হতে শুরু করেছে। আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী এ ইজতেমার সমাপ্ত হবে।

এতে দেশ ও জাতির কল্যানের জন্য বিশেষ মোনাজাত করা হবে। বিশ্ব ইজতেমা থেকে নেয়া শিক্ষা মানুষের ইহকাল ও পরকালের কল্যান বয়ে আনবে এ প্রত্যাশা সকলের।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা