,

ইরানে থানা ও সেনাঘাঁটির নিয়ন্ত্রণের চেষ্টা অস্ত্রধারী বিক্ষোভকারীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সরকারবিরোধী আন্দোলন বেগবান হচ্ছে। এক সপ্তাহ ধরে চলে আসা বিক্ষোভ-আন্দোলন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারী বিক্ষোভকারীরা দেশটির পুলিশ স্টেশন ও সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছে। তবে তা প্রতিহত করা হয়েছে। অবশ্য এ বিষয়টির দালিলিক কোনো প্রমাণ মেলেনি।

এদিকে আন্দোলনে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যও।

অন্যদিকে আন্দোলন দমনে প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার রাজধানী তেহরানের অ্যাঙ্গলেভ স্কয়ারে বিক্ষোভকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

ঘটনার পর তরুণ বিক্ষোভকারী মিলাদ আলজাজিরাকে বলেন, একদম চুপ করে থাকার চেয়ে এটি ভালো উদ্যোগ।

এ সময় ঘটনাস্থলের পাশে থাকা পঞ্চাশোর্ধ্ব আসলাম বলেন, বিক্ষোভকারীরা যে কষ্টে আছে, সেই অবস্থাটা জানানোর সুযোগ দেয়া উচিত। তবে তিনি সরাসরি বিক্ষোভে অংশ নেননি।

এদিকে দেশটির আধা সরকারি সংবাদ প্রতিষ্ঠান মেহেরনিউজ এজেন্সি সোমবার জানায়, নাজাফাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হন আরও তিন পুলিশ কর্মকর্তা।

তবে বিক্ষোভকারীরা এ হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর