,

জানুয়ারিতেই ৩টি শৈত্যপ্রবাহ

news-image

চলতি মাসে দেশে তিনটি শৈত্যপ্রবাহের দেখা পাওয়া যেতে পারে। এর মধ্যে দুটি কিছুটা মৃদুমাত্রার হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ চলাকালে দেশের কোনো কোনো স্থানের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কমে যেতে পারে।

এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দেশে রাতের তামপাত্রা কমে যেতে পারে। এরই মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনায় শৈত্যপ্রবাহের আভাস পাওয়া যেতে পারে।

ইউএনবির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর ও মধ্য বাংলাদেশের ওপর দিয়ে মাঝারি মানের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ ছাড়া কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে দুবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। সে সময় তাপমাত্রা নামতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এ ছাড়া বাকি সময় সারা দেশের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং নদী অববাহিকায় ভারি কুয়াশা দেখা যাবে। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি মাত্রার বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এই সময় দেশের অন্যান্য স্থানের আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর