,

চলতি মাসেই বাড়বে শীতের তীব্রতা

news-image

নিজস্ব প্রতিবেদক : বায়ু প্রবাহের ধরন পাল্টে যাওয়ায় জানুয়ারিতে শীতের তীব্রতা বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। জানুয়ারি মাসে বেশ কয়েকটি মাঝারি ও তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাবে।

জানুয়ারিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বছরের প্রথম দিনেই বৃষ্টি হয়েছে দক্ষিণে, উত্তরে কমছে তাপমাত্রা। পৌষের তৃতীয় সপ্তাহেই মৃদু শৈত্যপ্রবাহ শুরুর আভাসও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা কমতে পেতে পারে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও শৈত্য প্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নগরবিদেরা বলছেন, গ্রামীণ এলাকার তুলনায় বরাবরই শীতের তীব্রতা নগরে কিছুটা কম থাকে। দিনে দিনে রাজধানীর জনবহুল এলাকাগুলো একেকটি একক তাপ বলয়ে পরিণত হচ্ছে, ফলে খোলা উদ্যানের তাপমাত্রা এসব এলাকার চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

আজ মঙ্গলবারের পূর্বাভাসের বিষয়ে বলা হয়েছে- চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর