,

নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে গেছেন শিক্ষামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে শিক্ষকদের অনশন ভাঙাতে যান তিনি।

নন-এমপিও শিক্ষকরা দেড় বছরেরও বেশি সময় ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা।

তারপরেও ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করা হয়নি।

এসব কারণে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এর আগে শিক্ষামন্ত্রী তাদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তবে মন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি, ১০ থেকে ১৫ বছর বিনা বেতনে শিক্ষাদান করে আসছেন তারা।

ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। শিক্ষার মান সে কারণে ধরে রাখতে পারছেন না বলেও জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর