,

ববিতার বাসায় তারকাদের আড্ডা

news-image

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা। আজকাল চলচ্চিত্রে খুব একটা নিয়মিত নন। নেই কাজের ব্যস্ততাও। তাই দীর্ঘদিন তিনি ছিলেন কানাডায়। সেখানে ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন। ফিরেছেন সম্প্রতি।

ঢাকায় ফেরার পর দুজন নিকটাত্মীয়ের মৃত্যুতে বিষণ্ন ছিলেন। নিজ বাড়িতেই নিভৃতে দিন পার করছেন এই চলচ্চিত্রে অভিনয়ের এই কিংবদন্তি। খুব জরুরি কিছু না হলে কোথাও যান না।

বিষণ্নতা কাটাতে ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য খুব কাছের কয়েকজন অনুজ শিল্পীকে বাসায় আমন্ত্রণ জানান ববিতা।

তার আমন্ত্রণে সাড়া দিলেন তার পরবর্তী প্রজন্মের কয়েকজন জনপ্রিয় তারকা। সেখানে রাতের খাবার খাওয়া, গল্প আর আড্ডায় সময় কাটিয়েছেন তারা কয়েক ঘণ্টা। সেখানে ছিলেন ববিতার কাজিন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, ‘ববিতা আপার বাসায় আড্ডার সময়টা ছিলো দারুণ। আমরা অনেক মজা করেছি। অল্প সময়ের ব্যবধানে আপার ডাকে অনেকেই সাড়া দিয়েছেন। এমন আড্ডায় নিজেদের ভেতরকার সম্পর্কের উন্নতি হয়।’

আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘ববিতা আপা আমাদের প্রিয় মানুষ। তার আমন্ত্রণে সাড়া দিয়েই সবাই হাজির হয়েছিলাম। খুব ভালো সময় কাটলো। অনেকের সঙ্গে অনেকদিন পর দেখা গেল।’

রোববার সন্ধ্যায় পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এই আনন্দ আড্ডার আয়োজন করেন ববিতা। নায়ক ফেরদৌসের সঙ্গে আলাপে এমনটাই জানালেন তিনি। আমন্ত্রিত তারকাদের মধ্যে ফেরদৌস ছাড়া আরও ছিলেন ববিতার বোন চম্পা, আমিন খান, বাপ্পারাজ, পপি, মৌসুমী, ওমর সানি, রিয়াজ ও পূর্ণিমা। সবাই মিলে মন খুলে মধ্যরাত পর্যন্ত আড্ডায় মেতে ছিলেন। আর নৈশভোজ সেরেছেন ববিতার রান্না করা পছন্দের খাবারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর