,

ফাঁস হলো সিমলার বিয়ের খবর

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রপাড়ায় রটেছে নতুন খবর, বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। বেশ কিছু গণমাধ্যমেও এসেছে এই চিত্রনায়িকার বিয়ের ফাঁস হওয়া খবর। বলা হচ্ছে, গত বছরের অক্টোবর মাসে ‘ম্যাডাম ফুলি’ বিয়ের পিঁড়িতে বসছেন। তবে সেটা একেবারেই গোপনে।

সূত্রটি জানিয়েছে, সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। পেশায় তিনি ব্যবসায়ী। মাহির বাড়ি বাংলাদেশের নারায়নগঞ্জে। তবে পরিবার নিয়ে থাকেন লন্ডনে। সেখানেই পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। ভালোলাগা থেকে ভালবাসা জন্মায় দুই তারকার মধ্যে। সেই সম্পর্ক রুপ নেয় বিয়েতে।

কিন্তু এই বিষয়ে জানতে বারবার সিমলার সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন সিমলা। এরপর বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ শেষ করেছেন রশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং। কাজ করছেন রুবেল সিদ্দিকীর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে। সেটির কাজও শেষ প্রায়। খুব শিগগিরই কাজ শুরু করার সম্ভাবনা আছে ‘ম্যাডাম ফুলি-২’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর