,

অবশেষে রাজের সিনেমার নায়ক তাহসান

news-image

বিনোদন প্রতিবেদক : সব জল্পনা-কল্পনার ইতি টেনে ঘোষণা হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির নায়কের নাম। আরিফিন শুভ’র নাম শোনা গেলেও রাজের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন গায়ক ও অভিনেতা তাহসান। তার বিপরীতে বড় পর্দায় কাকে দেখা যাবে সেটা অবশ্য এখনো চমক হিসেবেই রাখলেন তরুণ এই নির্মাতা।

সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। এতে তাকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। তিনি বললেন, ‘আমরা একসঙ্গে একটি নাটকে কাজ করেছি মাত্র। এবার রাজের ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে। আর গল্পটি আমার পছন্দ হয়েছে। চরিত্রটিও বেশ মজার। আশা করছি দর্শক অনেক চমক পাবেন এই ছবিতে।’

তাহসানকে নেওয়া প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, ‘ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। এই ছবির গল্প লিখেছেন রাজের সাথে আসাদ জামান।

গল্পটা কী তাহলে ত্রিভুজ প্রেমের? রাজের উত্তর, ‘মোটেও না। গল্পটা পরিবারকেন্দ্রিক। এর বেশি কিছু আপাতত বলবো না।’

‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

সেই তালিকা দেখে অনুমান করা যাচ্ছে তাহসানের বিপরীতেও জনপ্রিয় কোনো নায়িকাকেই দেখা যাবে। কোন সেই নায়িকা স্পষ্ট করে কিছু না বললেও, প্রযোজনার নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে কলকাতার প্রথম সারির একজন অভিনেত্রীকে দেখা যেতে পারে তাহসানের বিপরীতে। সেই অভিনেত্রী টালিগঞ্জের মূল ধারার ছবিতে অভিনয় করে সফল হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর