,

সালমানের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানালেন শাহরুখ

news-image

বলিউড সুপারস্টার সালমান খান ৫২তম বছরে পা রাখলেন। বলিউডে তার জন্মদিনকে ঘিরে আনন্দের উপলক্ষ চলছে। সহকর্মীরা নানা রকম উপহার, শুভেচ্ছা পাঠাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বইছে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা।

তবে নিজের জীবনের বিশেষ দিনটিতে হয়তো সেরা উপহারটি তিনি পেয়েছেন বন্ধু শাহরুখ খানের কাছ থেকেই। বন্ধু সালমানের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানালেন বলিউড বাদশা।

বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। পর্দার বাইরে দুজন বেশ ভালো বন্ধুও। তাদের বন্ধুত্বের প্রমাণ মিলেছে এর আগেও বহুবার। দুই খানের সম্পর্ক ভালো না বলে দাবি করা নিন্দুকদের সামনে নতুন স্বাক্ষর রাখলেন শাহরুখ সেই বন্ধুর জন্য গান গেয়ে।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে সালমান তার ফার্মহাউজে পরিবার ও সহকর্মীদের নিয়ে জাকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছেন। তবে ব্যস্ততার কারণে মুম্বাই ছেড়ে সেখানে যেতে পারছেন না শাহরুখ। গতকাল এক সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মীদের সামনেই সালমানকে শুভেচ্ছা জানিয়ে হিন্দি গানের দুটি গান গেয়ে শোনান এই বলিউড কিং।

সেইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন, সালমান দীর্ঘদিন বেঁচে থাকুন। এছাড়াও ব্যস্ততার কারণে সালমানের ফার্মহাউজে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সালমানকে চমক দেবার কথাও জানালেন শাহরুখ খান।

প্রসঙ্গত, এই তারকা জুটি একসঙ্গে ‘করণ অর্জুন’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ ও ‘হাম তুমহারে সনম’ ছবিতে কাজ করেছিলেন।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম গ্রহণ করেন সালমান খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর