,

বগুড়ায় বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

news-image

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৬ জন।
সোমবার উপজেলার নয় মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ জানান।

নিহতরা হলেন, কভার্ডভ্যান চালক সেলিম মিয়া (৪২), সিরাজগঞ্জের কলেজ ছাত্রী মাহি (২২) বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর গ্রামের কলেজছাত্রী মিথিলা (২০), ও সাজু (২৫)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

এসআই আশুতোষ জানান, বগুড়া থেকে ধুনট উপজেলার গোসাইবাড়ি যাচ্ছিল বাসটি। পথে নয়মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলে কভার্ডভ্যানের চালকসহ চারজন নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর