,

মন্ত্রী হচ্ছেন নারায়ন, কেরামতও শপথ নেবেন

news-image

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন; রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলীও শপথ নিতে ডাক পেয়েছেন বঙ্গভবনে।

তারা দুজনেই  বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক মারা যাওয়ার পর গত মাসের মাঝামাঝি সময় থেকে তার পদটি শূন্য রয়েছে। প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রকে সেই দায়িত্বই দেওয়া হচ্ছে বলে আভাস পাওয়া গেছে কর্মকর্তাদের কথায়।

আর সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আভাস দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা। তবে তাকে ঠিক কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, মঙ্গলবার শপথের পরই তা স্পষ্ট হবে।

সোমবার দুপুরে নারায়ন চন্দ্র চন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মন্ত্রিপরিষদ সচিব আজ দুপুরে আমাকে ফোন করেছিলেন আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য।”

সাংসদ কাজী কেরামত আলীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে একই ধরনের কথা বলেন।

“মন্ত্রিপরিষদ সচিব দুপুরে ফোন করেছিলেন আমাকে। কাল সন্ধ্যায় বঙ্গভবনে থাকতে বলেছেন।”

তাদের দুজনের শপথ ছাড়াও মন্ত্রিসভায় আরও কিছু রদবদল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে সচিবালয়ে। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা পরেই জানতে পারবেন।”

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ন চন্দ্র চন্দকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা  বলেন, “সামনে জাতীয় নির্বাচন। বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন এমন দুই-একজনকে বাদ দিয়ে নতুন দুই-একজনকে আনা হতে পারে। কারও কারও দপ্তরও বদল হতে পারে।”

গত দুই বছরও বিভিন্ন সময়ে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তনে হাত দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বড় কোনো পরিবর্তন আসার আভাস মিলেছে কি না- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা  বলেন, “খুব বেশি না, বড় কিছু না।”

সোমবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের মন্ত্রী হওয়ার খবর নিয়ে আলোচনা চলছে কর্মকর্তাদের মধ্যে। প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবের ফোন পাওয়ার পর কক্ষ বদলের জন্যও তৎপরতা দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর