,

সাব্বির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, ২০ লাখ টাকা জরিমানা

news-image

জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খেলা চলাকালীন কিশোর পিটিয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন সাব্বির রহমান। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁর ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। কঠোর সিদ্ধান্তই নিয়েছে বিসিবি। সভাপতি নাজমুল হাসান আজ জানালেন, সেই ঘটনার শাস্তি হিসেবে জাতীয় দলের এ ক্রিকেটারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া সাব্বিরকে ২০ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

সাব্বিরের শাস্তির এখানেই শেষ নয়। আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না তিনি। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাব্বিরের। শাস্তি দেওয়া হয়েছে তামিম ইকবালকেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেটের সমালোচনা করেছিলেন জাতীয় দলের এ ওপেনার।

গত ১৪ ডিসেম্বর শুনানির পর আজ তামিমের ৫ লাখ টাকা জরিমানা ধার্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর