,

আসামে নাগরিক তালিকা চূড়ান্ত: উদ্বিগ্ন মুসলমানরা

news-image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের কথিত ‘প্রকৃত নাগরিকদের তালিকা’ চূড়ান্ত করা হয়েছে এবং আজ (রোববার) রাতে তা প্রকাশ করা হবে। কয়েক দশক তর্ক-বিতর্কের পর ভারত সরকার এ তালিকা প্রস্তুত করেছে। ১৯৫১ সালের পর বিষয়টি নিয়ে এই প্রথম মতৈক্য প্রতিষ্ঠা হলো।

বিষয়টি নিয়ে এরইমধ্যে মুসলমানদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, যেসব ব্যক্তির নাম তালিকায় থাকবে না তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। ভারত সরকারের অনেক কর্মকর্তা দাবি করে আসছেন, প্রতিবেশী বাংলাদেশ থেকে বহু মুসলমান আসামে গেছেন এবং তাদেরকে বহিষ্কার করা উচিত। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ভারত সরকার এ প্রক্রিয়া অনুসরণ করলে লাখ লাখ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়বে।

আসামে ডিটেনশন কাম্পে নাগরিকদের মানবেতর জীবনযাপন

তালিকা চূড়ান্ত করার আগে বহু মুসলমান ভারতীয় আদালতের স্মরণাপন্ন হয়েছেন এবং নাগরিকত্ব প্রমাণ করেছেন কিন্তু তারাও চূড়ান্ত তালিকায় ঠাঁই পাবেন কিনা তা নিশ্চত নয়। গত কয়েক বছরে আসামের ডিটেনশন ক্যাম্পগুলোতে বহু মুসলমানকে রাখা হয়েছে।

ভারতের সরকারগুলো বিভিন্ন সময় দাবি করে আসছে- ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে ভারত-পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ অংশ থেকে বহু মুসলমান আসামে বসতি গড়ে তুলেছেন। কিন্তু মুসলিম জাতি-তত্ত্বের ওপর ভিত্তি করে পাকিস্তান ও ভারত বিভক্ত হওয়ার কারণে বরং আসাম থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে মুসলমানরা গেছেন। সে কারণে ভারত সরকারের দাবি অযৌক্তিক বলেই মনে করেন পর্যবেক্ষকরা। এছাড়া, ভারতে বহুবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে যার নির্মম শিকার মুসলমানেরা। ফলে বাংলা অঞ্চল থেকে মুসলমানদের আসামে যাওয়ার কথা নয় বরং আসাম থেকে পূর্ব পাকিস্তান বা পরবর্তীতে বাংলাদেশে আসাটাই স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর