,

নতুন ঘাঁটি স্থাপনে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

news-image

বরিশাল ও সিলেটে বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে।

আজ রোববার যশোরে বিমান বাহিনী একাডেমিতে নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

এর আগে তিনি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট’ (যুদ্ধ বিমান), উন্নত পরিবহন বিমান, অত্যাধুনিক বেসিক ট্রেনিং (প্রশিক্ষণ) হেলিকপ্টার, জেট ট্রেনার এয়ারক্রাফট (প্রশিক্ষণ বিমান), সিমুলেটর, আন-ম্যানড এরিয়াল ভেহিকল সিস্টেম, লং অ্যান্ড শর্ট রেঞ্জ (দীর্ঘ ও সল্প দূরত্বের) এয়ার ডিফেন্স রাডার এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার (মধ্যম দূরত্বের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য) মিসাইল শিগরিরই বিমান বাহিনীতে যুক্ত করার কথাও বলেন।

বিমান বাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রী নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর