,

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাটে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১০টার দিকে আরাকান রোডে এই ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে বহদ্দার হাট ফ্লাইওভার থেকে এক কিলোমিটার এলাকার দিকে নেমে আসা দ্রুতগতির একটি ট্রাক ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়া একটি অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক ও যাত্রী মারা যায়। পরে এলাকার লোকজন ট্রাকটি আটক করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোচালক শরীফ (৩৫) ও অটোর যাত্রী ওমর ফারুক দিহাম (২৫)। দিহামের বাড়ি পটিয়া উপজেলার দক্ষিণ হুলাইন এলাকায়। তিনি পটিয়া থেকে সিরনী নিয়ে নগরীর কোনো এক মাজারে যাচ্ছিলেন।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার খবরের সত্যতা জানিয়ে বলেন, নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি থানায় নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর