,

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যশোর পৌঁছেছেন। রবিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান করবেন। পরে বিকালে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।

তার আগমন উপলক্ষে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা শহর। মিছিল-মিটিংয়ে মুখরিত রাস্তাঘাট।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী যশোরে ২৮টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর