,

থাইল্যান্ডের পলাতক প্রধানমন্ত্রী ‘ইংলাক’ লন্ডনে শপিং করছেন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের আগস্টে গোপনে দেশ ছাড়েন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তিনি এখন কোথায় অবস্থান করছেন সে ব্যাপারেও নিশ্চিত নয় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে লন্ডনে শপিং করছেন ইংলাক। এরপর নড়েচড়ে বসে থাইল্যান্ড প্রশাসন। যদিও পরে তারা জানিয়েছে ইংলাক কোথায় আছেন তার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর ভাইরাল হওয়া ছবিটি কখন, কোথা থেকে তোলা হয়েছে তার ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে।

ওই ছবিটি প্রকাশ হওয়ার পর একই জায়গা ইংলাকের মতো দেখতে ওই নারীর আরেকটি ছবি প্রকাশিত হয়েছে। যাতে দেখা গেছে একজন কিশোরের সঙ্গে বসে আছেন ওই নারী। সেই কিশোরের সঙ্গে ইংলাকের ১৫ বছর বয়সী ছেলে সুপাসেক আমর্নচাতের মিল আছে বলেও গণমাধ্যমে দাবি করা হয়েছে।

থাইল্যান্ড পুলিশের উপপ্রধান সিভারা রাংসিপ্রমনাকুল বলেছেন, ‘ইংলাক কোথায় সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি যে ব্রিটেনেই আছেন ইন্টারপোলও সেটা স্বীকার করেনি। পুলিশ ছবিগুলোর উৎস বের করার চেষ্টা করছে। ‘ সূত্র : ব্যাংকক পোস্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর