সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের প্রথম দিনেই সাব্বিরের শাস্তি নির্ধারণ

news-image

স্পোর্টস ডেস্ক : দলের বাকী সদস্যরা যখন নতুন বছরের হোম সিরিজের জন্য অনুশীলনে ব্যস্ত, তখন হার্ডহিটার সাব্বির রহমানের সামনে ঝুলছে শাস্তির খড়গ। বারবার নানা অক্রিকেটীয় আচরণের কারণে সংবাদ শিরোনাম হয়েছেন, শাস্তিও পেয়েছেন এই তরুণ।

এবার দর্শক পেটানোর ঘটনা ঘটিয়ে সম্ভবত বেশ বড় শাস্তিই পেতে যাচ্ছেন তিনি! তার ভাগ্য কী আছে তা জানা যাবে আগামী পহেলা জানুয়ারি সোমবার।
এবারের বিপিএলের পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলা সাব্বির শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানাসহ তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত বিপিএলে তো নারী কেলেঙ্কারিতে বড় অংকের জরিমানা গুনতে হয়েছিল তাকে। এবার জাতীয় লিগের শেষ রাউন্ডে এক কিশোর দর্শককে মারধর করে বড় রকমের অন্যায় করে ফেলেছেন।

শুধু সেই কিশোরকে মারধর নয়, ম্যাচ অফিশিয়ালদের সঙ্গেও বাজে ব্যবহার করেছেন সাব্বির। ফিল্ড আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে শুনানিতে ডাকলে খারাপ ব্যবহার করেন তিনি। হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও উঠেছে। এসব অভিযোগ যাচাই করে সাব্বিরের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে বছরের প্রথম দিনটিতে। সেই শাস্তিটাও অনেক বড় হতে পারে এই তরুণ ব্যাটসম্যানের জন্য।

বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচ রেফারি তার রিপোর্টে আচরণবিধির ‘লেভেল-৪’ ভঙ্গ করার অভিযোগ এনেছেন সাব্বিরের বিরুদ্ধে। যেটির শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন সাব্বির! এমনটা হলে তার ক্যারিয়ার হুমকির মুখেই পড়ে যাবে!

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা