রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রী কাজ চালিয়ে যেতে বলেছেন : আতিকুল

news-image

নিউজ ডেস্ক : গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলাম, যিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গণসংযোগ শুরু করেছেন।

শনিবার দুপুর ২টার দিকে গণভবনে গিয়ে ঘণ্টাখানেক পর সেখান থেকে বেরোন আতিকুল ইসলাম।

পরে তিনি বলেন, “আমি ডিএনসিসি উপ-নির্বাচনে নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় গণসংযোগ ও মতবিনিময় করছি, তা নেত্রীকে অবহিত করতে গিয়েছিলাম।

“নেত্রী আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। তবে মনোনয়নের বিষয়ে কোনো কথা হয়নি। আমি নেত্রীকে বলেছি, আমি মনোনয়ন প্রত্যাশী।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকও ছিলেন পোশাক ব্যবসায়ী। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভপতি ছিলেন তিনি, এই সংগঠনের বিগত কমিটির সভাপতি আতিকুল ইসলাম।

ঢাকা উত্তরের উপ-নির্বাচনে আতিকুল আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বলে খবর প্রকাশ হলেও এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী দেওয়ার আগে আওয়ামী লীগ জনমত যাচাই করছে।তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

“আমাদের নেত্রী (শেখ হাসিনা) হয়ত কাউকে কাজ করতে বলতে পারেন। নেত্রী এটা অবশ্যই বলতে পারেন।… বাজারটা পরীক্ষা করে দেখা, তাকে ঘিরে মানুষের আশা-আকাঙ্ক্ষাটা কেমন, প্রত্যাশাটা কেমন, নমিনেশন ঘিরে সে নিজেকে কতটুকু একমোডেট করতে পারছে।

“সে রকম একজনকে তিনি (আওয়ামী লীগ সভানেত্রী) বলেছেন, কিন্তু নমিনেশনটা হবে আনুষ্ঠানিকভাবে।”

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। প্রার্থী হতে আগ্রহী অনেকের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা