,

কুমিল্লা বোর্ডে জেএসসিতে সব সূচকেই বিপর্যয়

news-image

কুমিল্লা শিক্ষা বোর্ডে গত পাঁচ বছরের মধ্যে জেএসসি পরীক্ষায় এবার সব সূচকেই ফল বিপর্যয় ঘটেছে। এবার এ বোর্ডে পাসের হার ৬২.৮৩ শতাংশ। গত বছর ছিল ৮৯.৬৮ শতাংশ। এ বছর ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন। পাসের হার, জিপিএ-৫ কমেছে, কমেছে শতভাগ পাশ প্রতিষ্ঠান, গত পাঁচ বছরের মধ্যে এবারই শতভাগ ফেল করেছে একটি প্রতিষ্ঠান।

ফলাফল ঘোষণা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুর হোসেন জানান, এ বছর ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শূন্য পাসের হার একটি প্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়, নয়জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

তিনি আরও জানান, ইংরেজি ও গণিতে বেশি পরীক্ষার্থী ফেল করায় এ বছর পাসের হার কমেছে। এ বছর ইংরেজিতে ফেল করেছে ৭৬ হাজার ৬৮১ জন এবং গণিতে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর