,

রকেট হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান ও ট্যাংক হামলা

news-image

দক্ষিণ ইসরায়েল লক্ষ করে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার পর গাজা উপত্যকায় জঙ্গিবিমান ও ট্যাংক দিয়ে কয়েক দফা হামলা করেছে ইসরায়েল। জেরুজালেম নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ইসরায়েল বার বার গাজার ওপর এ ধরনের হামলা করছে।

আল আরাবিয়া জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইসরায়েলি বিমানগুলো গাজা উপত্যকার পূর্বে তুফাহ অঞ্চলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে আঘাত হানে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানান, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েল লক্ষ করে তিনটি রকেট ছুঁড়েছে। যার মধ্যে দুটি রকেট ইসরায়েলি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে আর তৃতীয় রকেটটি ইসরায়েলের একটি ভবনে আঘাত হেনেছে। এতে ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় বলে দাবি করেছে ইসরায়েল। পুলিশ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে শুক্রবারের বিক্ষোভে ইসরায়েলি পুলিশ ও সেনাদের হামলায় অন্তত ২৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা তাজাগুলির পাশাপাশি টিয়ারগ্যাস ছোঁড়ে ও লাঠিচার্জ করে। সূত্র : আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর