,

প্রাথমিকে মেয়েরা ভালো করেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে।

আজ শনিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফলের বিশ্লেষণ তুলে ধরে এ তথ্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চারটি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

ফলাফলে দেখা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর এতে জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী।

অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ২৩ শিক্ষার্থী।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে। দুটো মিলিয়ে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

দুপুর ১টায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এ দুটি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। ছাত্রীরা গড়ে ৯৫ দশমিক ৪০ ভাগ পাস করেছে। অপরদিকে ছাত্ররা পাস করেছে ৯৪ দশমিক ৯৩ ভাগ।

এ সময় মন্ত্রী আরো জানান, এবার পাসের হার ও জিপিএ ৫ গতবারের তুলনায় কমেছে। এবার প্রাথমিকে সবচেয়ে ভালো করেছে বরিশাল বিভাগ আর জেলার শীর্ষে রয়েছে গোপালগঞ্জ।

তবে ফলাফল কেন গতবারের চেয়ে খারাপ হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখনি এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখব। সামনে যাতে শতভাগ শিক্ষার্থীরা পাস করে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর