,

২০১৭ সালে ওয়ানডেতে বিশ্বসেরা ৫ রান সংগ্রহকারীর তালিকা

news-image

একদিন পরই নতুন বছরে পা দেবে বিশ্বক্রিকেট। তাই ক্রিকেট পাড়ার আলোচনায় ২০১৭ সালে ব্যাটসম্যান-বোলাররা কে কি পেল, আর আর হারাল।সবাই ব্যস্ত ক্রিকেটারদের খুঁটিনাটি আমলনামা নিয়েই।

গোনিউজের পাঠকদের জন্য আয়োজন ২০১৭ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রহকারী কারা?

বিরাট কোহলি:  ২০১৭ সেশনে ব্যাট হাতে ভালো সময় কাটিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি বলিউড নায়িকা আনুশকার সঙ্গে সাত পাকে বাধা পড়ে আলোচনায় থাকা ছাড়াও বছর জুড়ে কোন না কোন কারণে টাইমলাইনে ছিলেন তিনি। কখন ব্যাট উঁচু করে ধরে, আবার কখনো দলকে জিতিয়ে সবার অন্তরে জায়গা করে নিয়েছিলেন কোহলি।

কোহলি

২০১৭ সালে ২৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ১৪৬০ রান তুলে বিশ্বের রান সংগ্রহকারীদের শীর্ষে কোহলি। যাতে ফিফটির সংখ্যা ৭টি এবং শতক ৬টি। এভারেজ ৭৬.৮৪ রান।

রোহিত শর্মা: ডাবল সেঞ্চুরির সঙ্গে দারুণ সম্পর্ক ভারত দলের এই ওপেনারের। ওয়ানডেতে যেমনটি সবচেয়ে কম বলে (৩৫ বল) সেঞ্চুরির মালিক রোহিত।  ঠিক তেমনটি ডাবল সেঞ্চুরির বেলায়।  আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত।

২০১৭ সালে ২১টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ১২৯৩ রান করেছেন তিনি।  যাতে শতক ৬, ফিফটি ৫টি। এভারেজ-৭১.৮৩।

উপুল থারাঙ্গা: শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ব্যাট-বলে চলতি বছরে দুর্দান্ত সময় পার করছেন।  দল ফ্লপ হলেও ঠিকই নিজেকে ভালোভাবে চেনাচ্ছেন তিনি।  সে ধারাবাহিকতায় চলতি বছরে রান সংগ্রহকারীদের তালিকায় কোহলি ও রোহিত শর্মার পরে তার অবস্থান।

চলতি বছরে ২৫টি ওয়ানডেতে অংশ নিয়ে ১০১১ রান তুরেছেন তিনি।  যাতে ২ টি শতক এবং ৬টি ফিফটি রয়েছে।  এভারেজ- ৪৮.১৪ রান।

জো রুট: ২৭ বছর বয়সী ইংল্যান্ডের এই ব্যাটসম্যান চলতি বছরে মোটে ১৯ ম্যাচে অংশ নিয়েছেন।

যাতে ১৭ ইনিংসে ব্যাট করে তুলেছেন ৯৮৩ রান।  চলতি বছরে তার শতক রয়েছে ২টি এবং ফিফটি রয়েছে ৭টি।

রস টেইলার:

নিউজিল্যান্ডের  ব্যাটসম্যান রস টেইলার চলতি বছরে ২০ ম্যাচে ৯৬৮ রান তুলেছে। চলতি বছরে রান সংগ্রহকারীদের তালিকায় তার স্থান পঞ্চমে।  ২০১৭ সালে ২টি শতক ও ৭টি অর্ধশতক তুলেছেন তিনি।  ম্যাচ প্রতি তার এভারেজ ৬০.৫০।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর