,

ভারতে তিন তালাকের পর এবার বহুবিবাহ বন্ধের দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার ভারতের লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিল৷ কংগ্রেস ও শরীকদের সহায়তায় লোকসভায় সেই বিল পাশ করতে খুব একটা বেগ পেতে হয়নি মোদি সরকারকে৷তবে এবার তিন তালাক বিল পাশ হতে না হতেই বহুবিবাহ বন্ধ করা নিয়ে সরব হয়েছেন নারীরা৷এই প্রথা বন্ধ করতে তারা সরাসরি সরকারের কাছে তাদের দাবি পেশ করেছে৷

এই বিষয়ে মুসলিম নারীরা জানিয়েছেন, তিন তালাকের থেকেও বহুবিবাহের এই নিয়ম আরও ভয়াবহ৷যদি এই প্রথাটা কোনোভাবে বন্ধ করা যায় তাহলে মুসলিম নারীরা সমাজে শক্তিশালী হবেন৷

আইনজীবী ফারাহ ফায়েজ রিজওয়ানা রাজিয়া শীর্ষ আদালতে তিন তালাক এবং বহুবিবাহ প্রথা বন্ধের জন্য লড়ছিলেন৷ তিন তালাক বিল পাশ হওয়ার পর এখন তিনি যথেষ্ট খুশি৷তিনি বলেন, তিন তালাকের এই প্রথা থেকে এখন মুক্ত মুসলিম নারীরা৷যা এই সমস্ত মুসলিম নারীদের জন্য একটি নতুন দিকের সূচনা হল৷

এই প্রসঙ্গে বহুবিবাহের শিকার রিজওয়ানু জানিয়েছেন, তিন তালাকের থেকেও এখন আরও ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বহুবিবাহ৷ এখন নতুন বিল পেশ হওয়ার ফলে তিন তালাক না দিয়েও চলবে বহুবিবাদ৷ তাই শিগগিরই এই ব্যবস্থাটির বিরুদ্ধেও জোরাল পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তিনি দাবি করেন৷। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর