সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভ্রিলের টিভি নাটকে অভিনয় মিশন শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : নাটক নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাম ‘এমনওতো প্রেম হয়’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুনায়েদ। নাটকটির বিশেষত্ব হল এর মাধ্যমেই টিভি নাটকে পা রাখলেন ‘মিস বাংলাদেশ ২০১৭’-তে অংশ নেয়া আলোচিত ও বিতর্কিত নাম জান্নাতুল নাঈম এভ্রিল। এনটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে নাটকটি।

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘এ নাটকের গল্পে নতুনত্ব আছে। এভ্রিলের এটি প্রথম নাটক ছিল। তারপরও অনেক আগ্রহ নিয়ে সে কাজটি করেছে। অভিনয় শেখার আগ্রহ তার মধ্যে আছে। শুটিং করার আগে রিহার্সেলও করেছে। সবমিলিয়ে নাটকটি ভালো হয়েছে। দর্শকরা আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।’

প্রথম নাটকে অভিনয় এবং সহশিল্পী হিসেবে সজলের সঙ্গেই প্রথম সুযোগ পাওয়া প্রসঙ্গে এভ্রিল বলেন, ‘সজল ভাই আমার অনেক প্রিয় একজন অভিনেতা। যখন থেকে অভিনয় বুঝি তখন থেকেই তাকে আমার ভীষণ ভালো লাগে। সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রথম অভিনয় করলাম। এই ভালোলাগার কথা প্রকাশ করতে পারব না। তিনি অনেক ভালো মানুষ ও অনেক মিশুক। প্রথম কাজেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। খুব সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে কাজ করে আমি রীতিমতো মুগ্ধ।’

শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে দীর্ঘদিন সজলকে কোনো ধারাবাহিক নাটকে দেখা যাচ্ছে না। ধারাবাহিকে আগামীতে অভিনয়ও করবেন কিনা এর নিশ্চয়তাও দেননি তিনি। তবে এদিকে বদিউল আলম খোকনের নির্দেশনায় ‘হারজিৎ’ ছবির শুটিং শেষ করেছেন সজল। এ ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন মাহিয়া মাহি। অন্যদিকে নতুন বছরে এভ্রিল সাজ্জাদ হোসেন দোদুলের নির্দেশনায় ভালোবাসা দিবসের বিশেষ একটি টেলিফিল্মে অভিনয় করবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা