,

প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসির ফল প্রকাশের অপেক্ষা

news-image

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ (শনিবার/৩০ ডিসেম্বর)। বেলা একটায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং বেলা দুইটায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করবেন।

এর আগে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এতে অংশ নেয় প্রায় ২৪ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী।

অন্যদিকে ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

যেভাবে ফলাফল জানা যাবে:

মোবাইলে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল পাওয়া যাবে। বেলা ২ টার পর শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল পাবে।

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল www.dpe.gov.bd এবং http://dperesults.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।

এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ফল পাওয়া যাবে। আর ইবতেদায়ির ফলাফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল আসবে।

জেএসসি-জেডিসির ফল www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে মিলবে।

মোবাইলের মেসেজ অপশনে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো, বাংলা নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর