সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে : নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি চোখে দেখে না মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি দিনকানার দল। সরকারের উন্নয়নমূলক কোনো কাজ তারা চোখে দেখে না।

শুক্রবার বিকালে তিনি তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া-কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে আয়োজিত জনসমাবেশে একথা বলেন।

নাসিম বলেন, আগামী বছর বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে এ দেশের জনগণ ভোটের মাধ্যমে ওদের দিনকানা রোগের চিকিৎসা দেবে। তারা আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।

রংপুর সিটি নির্বাচনসহ অন্যান্য নির্বাচন এ সরকারের আমলে সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নিয়ে হারলে কারচুপির অভিযোগ করে। এটি তাদের পুরনো অভ্যাস।

জনসমাবেশে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল লতিফ তারিন, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কাজীপুর উপজেলা পরিষদ মাঠে ১১৮ জন ভূমিহীনের মাঝে কৃষি খাসজমির দলিল হন্তান্তর ও জমির ক্ষতিপূরণের চেক বিতরণ, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বেড়িপোটলে আমেনা মনসুর ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণকাজ পরিদর্শন করেন।

তিনি তার পিতার জন্মস্থান কুড়িপাড়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। সমাবেশ শেষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে বাস্তুহারাদের ঘর নির্মাণে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা