,

স্ত্রীর জন্মদিনে অন্যরকম অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : লেখক-অভিনেত্রী টুইঙ্কেল খান্না আজ ৪৩ বছরে পা দিলেন। কয়েক দিন আগেই সপরিবারে কেপটাউনে পাড়ি দিয়েছেন টুইঙ্কেল-অক্ষয় ও তাদের মেয়ে নিতারা। সেখানেই হলিডে মুডে চলছে এই অভিনেত্রীর বার্থডে সেলিব্রেশন।

স্ত্রীর জন্মদিনে অক্ষয় যেটা করেছেন, সেটা সব কিছুর থেকে একটু আলাদা। আসলে টুইঙ্কেলের পছন্দের হলিডে ডেস্টিনেশন দক্ষিণ আফ্রিকা। তাই বর্ষবরণ ও জন্মদিনকে মাথায় রেখে সেখানেই গিয়েছেন অক্ষয়রা। আফ্রিকান পোর্ট শহরের পাহাড় ঘেরা রাস্তায় জন্মদিনের সকালে লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন দম্পতি।

চালকের আসনে বসা অক্ষয় এবং পাশের সিটে বসে টুইঙ্কেল। কোনও জাঁকজমক, কোনও হই-চই নয়। টুইঙ্কলকে নিয়ে একেবারে একান্তে কোয়ালিটি টাইম কাটানোতেই বিশ্বাসী বলিউডের ‘খিলাড়ি’। শুক্রবার এই বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়।

ক্যাপশনে লিখেছেন, ‘‘যার জন্য অ্যাডভেঞ্চার আর আনন্দে ভরা হয়েছে জীবনের সব জার্নি, আমার জীবনের সেরা সঙ্গী! শুভ জন্মদিন টিনা’’। সোশ্যাল মিডিয়ায় দু’জনের এমন ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ২০০১ সালে বিয়ে করেছেন টুইঙ্কল ও অক্ষয়। তাঁদের দুই সন্তান রয়েছে, আরভ ও নিতারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর