রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজে তিল পরিমাণ প্রতিরোধও গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ক্যারিবীয় সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। তবে এই দলটা গেইল-স্যামিদের সেই দল না হলেও গায়ে তো বিশ্বচ্যাম্পিয়নের তকমা! কিন্তু নেলসনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিঃশর্ত আত্মসমর্পণই করেছে কার্লোস ব্রাফেটের ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাঁরা হেরেছে ৪৭ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে কলিন মুনরো ও গ্লেন ফিলিপসের ফিফটিতে ৭ উইকেটে ১৮৭ রানের স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। ৪০ বলে ৫৫ রান করার পর কিপিং-গ্লাভস হাতেও চারটি ডিসমিসাল করেন ম্যাচসেরা ফিলিপস। মুনরোর ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৩ রানের ইনিংস। জবাবে ক্যারিবীয়দের কেউই উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। ১ ওভার হাতে রেখেই ১৪০ রানে গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ২৭ রান এসেছে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। অভিষেকেই ৩ উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার সেথ র‍্যাঞ্চ।

টেস্ট সিরিজে ২-০ এবং ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তিন ম্যাচের এই সিরিজে পরবর্তী ম্যাচ সোমবার। এ ম্যাচে হারলে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হবে ক্যারিবীয়দের। নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত তাঁদের পারফরম্যান্স বিচারে কিন্তু তা ঘটার সম্ভাবনাই বেশি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা