রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গান শোনাই নিষিদ্ধ করে দিলেন হাথুরু!

news-image

স্পোর্টস ডেস্ক : হাথুরুর ‘মার্শাল ল’ চালু হয়ে গেছে শ্রীলঙ্কাতে। প্রথম অনুশীলন শেষে লঙ্কানদের শৃঙ্খলা নিয়ে ভীষণ চটেছেন বাংলাদেশের সাবেক কোচ। দল নির্বাচনেও ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করেছেন হাথুরু। ২০১৯ বিশ্বকাপে খেলতে হলে শ্রীলঙ্কানদের ওপর কঠোর নিয়ম-শৃঙ্খলার আওতায় আনতে চাইছেন এই কোচ। এতটাই চটেছেন যে অনুশীলনের সময়ে ক্রিকেটারদের গান শোনা নিষিদ্ধ করে দিয়েছেন।

১৯৯৬-এর বিশ্বচ্যাম্পিয়নরা তাদের ক্রিকেট ইতিহাসের জঘন্যতম বছর কাটিয়েছে। পুরো বছরে ৫৭টি ম্যাচ খেলে ৪০টিতেই হেরেছেন চান্ডিমাল-ম্যাথুসরা। এই দলটিকেই বলা হচ্ছে গত দুই দশকের সবচেয়ে বাজে দল। হাথুরুর মতে, এই দলের পারফরম্যান্সের উত্তরণ ঘটাতে কঠোর নিয়মের মধ্যে আনতে হবে ক্রিকেটারদের। অনুশীলনে আসলেই গান শোনা নিষিদ্ধ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাথুরু এএফপিকে বলেছেন, ‘গান শুনতে হলে তাদের বাসায় ফিরে যেতে হবে।’

গত জুন মাসে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা ক্রিকেটারদের ‘বেশি মোটা’ বলে সমালোচনা করেছিলেন। সে সময়ের জিম্বাবুয়ে সফরে দলে না থাকা কোনো খেলোয়াড়ই নাকি ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি। সে সময় দলের জন্য বিশেষ ডায়েটেরও ব্যবস্থা করা হয়েছিল। ভারতে খেলতে যাওয়া টি-টোয়েন্টি দলের নির্বাচন সম্পর্কেও অসন্তুষ্ট ছিলেন মন্ত্রী সাহেব। কঠোর স্বভাবের মন্ত্রীর অধীনে কঠোর কোচই পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কা গিয়েও নির্বাচক প্যানেলে তাঁর অন্তর্ভুক্তি দাবি করেছেন হাথুরু।

জাতীয় দল নির্বাচনে কোচকে অন্তর্ভুক্ত করা হতো না। কিন্তু তা হাথুরু মোটেই মানতে চান না। প্রয়োজনে আইনের সংশোধন চান তিনি, ‘একাদশ বাছাইয়ে আমি পূর্ণ স্বাধীনতা ও দায়িত্ব পেতে চাই। খেলার আইন অনুসারে কোচ নির্বাচনপ্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারেন না। কোচ থাকা অবস্থাতেই আমার নির্বাচক হওয়ার অনুরোধ তারা বিবেচনা করছে।’ বাংলাদেশের কোচ থাকার সময়ও নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিলেন হাথুরু।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্বাধীন কোচের নাম চন্ডিকা হাথুরুসিংহে। সেই স্বাধীনতার যথাযথ প্রতিদান দিয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে সফল কোচও তিনিই। লঙ্কান দলের দায়িত্ব নিয়ে সেখানেও পূর্ণ স্বাধীনতা দাবি করেছেন। সেটা মেনে নিতেই পারে এসএলসি, দলে সফলতা এনে দিতে হাথুরুর জুড়ি নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা