,

বিরাট-আনুশকার প্রকাশ্যে চুম্বনের ভিডিও ভাইরাল

news-image

ইতালিতে বিয়ের পর গত ২১ ডিসেম্বর ভারতের দিল্লিতে হয়েছে বিরাট কোহলি ও আনুশকা শর্মা (বিরুশকা) দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। এবার এই দম্পতির আরেকটি সংবর্ধনা হলো মুম্বাইতে।

মুম্বাইয়ের সেন্ট রেগিস এস্টোর বলরুমে মঙ্গলবার বিরুশকার গ্র্যান্ড সেলিব্রেশন হয়। এতে  আক্ষরিক অর্থেই বসে চাঁদের হাট। হাজির হন বলিউড ও ক্রিকেটের অনেক তারকারা। এসেছিলেন শচীন টেন্ডুলকার, মাধুরী দীক্ষিত, জয়দেব উনাড়কাট, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পুজারা, বীরেন্দ্র সেওয়াগ, সাইনা নেহওয়াল, অমিতাভ, জয়া ও শাহরুখ খানের মতো তারকারা।


ইতালিতে হোক বা নয়াদিল্লির রিসেপশন— অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছেন বিরুশকা। কিন্তু এসব অনুষ্ঠানে প্রকাশ্যে চুমু খাননি তারা। এবার প্রকাশ্যে চুমু খেয়ে বসলেন এই নবদম্পতি। মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশনেই ঘটেছে এমন ঘটনা। চুমুর ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রিসেপশন অনুষ্ঠান চলাকালে বিরাট-আনুশকাকে মঞ্চের ওপর ডেকে নেন বলিউড কিং শাহরুখ খান। এরপর শাহরুখ-আনুশকা অভিনীত ‘জাব তাক হ্যায় জান’— ছবির সংলাপ বলতে শুরু করেন কিং খান। বিরাটকে ওই সংলাপের সঙ্গে অভিনয় করতে বলেন। সংলাপ শেষ হতেই শাহরুখ বলে ওঠেন, ‘যাব তাক হ্যায় খান’।

এ সময় বিরাটের পারফরমেন্সে মুগ্ধ হয়ে আনুশকা তাকে প্রকাশ্যে চুম্বন করে বসেন। ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর