সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাতিন আমেরিকার সর্বোচ্চ উপার্জনকারী সেলিব্রিটি মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : পায়ে বল নিয়ে নিজেকে বার বার প্রমাণ করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সেই সাথে ধাপে ধাপে বেড়েছে বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টারের দামও। তারই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার সবচেয়ে বেশি উপার্জনকারী সেলিব্রিটির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি। গত ১ জুন পর্যন্ত বছর ধরে ৮০ মিলিয়ন ডলার আয় করেছেন এই ফুটবল তারকা।

সব মিলিয়ে বিশ্বের ১০০ শীর্ষ উপার্জনকারীর তালিকায় ১৪তম স্থানে রয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ এই তালিকা প্রকাশ করেছে।

জানা গেছে, ট্যাক্স ও ম্যানেজমেন্ট খরচ বাদ রেখে ১২ মাসে টপ টেন লাতিনো সেলিব্রিটিদের আয় ধরা হয়েছে ৪০৪.৩ মিলিয়ন ডলার। স্থানীয় ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাতিন আমেরিকান বংশোদ্ভূত বিনোদনকারীদের বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। সর্বোপরি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সর্বোচ্চ উপার্জনকারীর নামগুলো উঠে এসেছে ফোর্বসের বিশ্লেষণে।

এদিকে, ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমারের উপার্জন দেখানো হয়েছে ৩৭ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে থাকা লাতিন কমেডিয়ান লুইস সিকের বার্ষিক আয় ৫২ মিলিয়ন ইউরো। সেরা তিনে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভার্গারা। তার আয় ৪১.৫ মিলিয়ন ডলার। ফোর্বসের তথ্যমতে, সোফিয়ার বেশিরভাগ অর্থই এসেছে বিজ্ঞাপন থেকে। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি।

শীর্ষ ১০ জনের তালিকায় অর্ধেকেরও বেশি ফিগার পেশাদার অ্যাথলেট। দু’জন ফুটবলার (মেসি ও নেইমার), তিনজন মেজর লিগ বেসবল তারকা ও একজন বাস্কেটবল খেলোয়াড়। সূত্র: ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা