,

হোয়াইট হাউজের ঐতিহাসিক ‘ম্যাগনোলিয়া’ গাছ কেটে ফেলার সিদ্ধান্ত মেলানিয়ার

news-image

অনলাইন ডেস্ক : কেটে ফেলা হচ্ছে হোয়াইট হাউজের ২০০ বছরের পুরনো ‘ম্যাগনোলিয়া’ গাছ। এ ব্যাপারে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্টেফানি গ্রিশাম জানান, মেলানিয়া ট্রাম্পের মতে এই গাছটি দর্শনার্থী আর সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি, যারা প্রেসিডেন্ট ট্রাম্পের হেলিকপ্টার ওঠানামার সময় প্রায়ই এই গাছটির সামনে দাঁড়িয়ে থাকেন।

তিনি আরও বলেন, মেলানিয়া ট্রাম্প অনুরোধ করেছেন যেন গাছটির বীজ রক্ষা করা হয়। ফলে খালি জায়গায় নতুন একটি গাছ লাগানো সম্ভব হবে।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এখন এই গাছটি খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমবার ১৯৭০ সালে গাছটির একটি বড় অংশ ভেঙ্গে পড়েলে সেটিকে সিমেন্ট দিয়ে ঘিরে দেয়া হয়। এর বছর দশেক পর গাছটি রক্ষা করতে বড় পোল আর তার দিয়ে বেধে দেয়া হয়।

জানা গেছে, প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার সদ্য প্রয়াত স্ত্রী র‍্যাচেল জ্যাকসনের স্মরণে জ্যাকসন ম্যাগনোলিয়া নামের এই গাছটি লাগিয়েছিলেন। গাছটি ৩৩ জন প্রেসিডেন্টের শাসনামল দেখেছে, সেই সঙ্গে আমেরিকান গৃহযুদ্ধ আর দুইটি বিশ্বযুদ্ধেরও প্রত্যক্ষদর্শী এই গাছ। এমনকি একসময় বিশ ডলারের নোটেও গাছটির ছবি ছিল। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর