,

নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে উঠবোস!

news-image

অনলাইন ডেস্ক : আর মাত্র কয়েক দিন। এরপরেই শুরু হবে নতুন একটি বছর। নতুন বছরের প্রথম দিনে অনেকেই একে অন্যকে শুভেচ্ছা জানাবে। তবে ভারতের একটি মন্দিরের পুরোহিত হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানালে কান ধরে উঠবোস করানো হবে।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত সিএস রঙ্গরজন বলেন, ‘মন্দিরে একজন শিক্ষকের মতো আমি। ভক্তরা সবাই শিক্ষার্থী। কেউ আমাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালে আমার এই শাস্তি দেয়ার অধিকার আছে। উগাদি (তেলেগু নববর্ষ) আমাদের নববর্ষ, পয়লা জানুয়ারি নয়।’

তিনি আরও বলেন, ভারতীয়রা নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে। এতে দেশের সংস্কৃতি হুমকির মুখে পড়েছে। অনেক গির্জাতেও নববর্ষ ঘটা করে পালন করা হয় না। এটা আসলেই অপ্রয়োজনীয়।

উল্লেখ্য এর আগের বছরগুলোতেও এ ধরনের হুশিয়ারি দিয়েছিলেন রঙ্গরজন। তবে শুধু রঙ্গরজনই নয়, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যেও মন্দিরে ইংরেজি নববর্ষ উদযাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর